ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেন টেনিসের দশম দিন মঙ্গলবার বৃষ্টিতে ভেসে গেছে। এদিন কোনো খেলাই হয়নি।
এদিন ছেলেদের এককের চতুর্থ পর্বের ও মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালের খেলা হওয়ার কথা ছিলো।
বছরের শেষ 'গ্র্যান্ড স্লাম' প্রতিযোগিতার শুরু থেকেই প্রাকৃতিক দূর্যোগ হানা দিয়েছে। প্রতিযোগিতা শুরুর আগে দিয়ে যুক্তরাষ্ট্রে হানা দেয় হারিকেন 'আইরিন'। এখন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় 'লি'র প্রভাবে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। যার করণে প্রতিযোগিতার বাকি খেলাগুলো হুমকির মুখে পড়েছে।
২৯ অগাস্ট শুরু হওয়া প্রতিযোগিতাটি সূচী অনুযায়ী রোববার শেষ হওয়ার কথা। এখনো ছেলেদের এককে ১২জন ও মেয়েদের এককে ৮জন খেলোয়াড় প্রতিযোগিতায় টিকে রয়েছেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫০০ ঘ.
bdnews24