ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিসহ সাত-আটজনের একটি দল বুধবার ভোর ৪টায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকা ছেড়ে চলে গেছেন।
মূলত যারা স্পেনের লা লিগায় খেলেন, তারাই রয়েছেন ওই দলে।
আর্জেন্টিনা দলের দ্বিতীয় বহরটি ঢাকা ত্যাগ করে সকাল ৮টায়।
নাইজেরিয়া দলের প্রথম বহর রওনা হয় সন্ধ্যা ৭ টায়। দ্বিতীয় বহর ঢাকা ছেড়ে যায় রাত ৯ টায়। তারা যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে।
নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে সোমবার সকালে কলকাতা থেকে ঢাকায় আসে আর্জেন্টিনা দল। বিকেল সাড়ে তিনটায় আসে নাইজেরিয়া দল।
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় খেলায় আর্জেন্টিনা ৩-১ গোলে হারায় নাইজেরিয়াকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/টিআর/২১২২ ঘ.
bdnews24