২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিরা ঢাকা ছেড়ে যাচ্ছেন ভোর ৪টায়

নাইজেরিয়ার বিপক্ষে প্রদর্শনী খেলা শেষ হওয়ার পর একদিনও ঢাকায় আপেক্ষা করছে না আর্জেন্টিনা দল। খেলা শেষ হওয়ার সাত ঘন্টা পর ঢাকা ছেড়ে যাচ্ছে তাদের প্রথম বহর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 04:50 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাইজেরিয়ার বিপক্ষে প্রদর্শনী খেলা শেষ হওয়ার পর একদিনও ঢাকায় আপেক্ষা করছে না আর্জেন্টিনা দল। খেলা শেষ হওয়ার সাত ঘন্টা পর ঢাকা ছেড়ে যাচ্ছে তাদের প্রথম বহর। বুধবার ভোর ৪টায় অধিনায়ক লিওনেল মেসিসহ সাত-আটজনের একটি দল কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকা ছেড়ে যাবেন। মূলত যারা স্পেনের লা লিগায় খেলে থাকেন, তারাই থাকবেন এই দলে। দলের দ্বিতীয় বহর রওনা হবে সকাল ৮ টায়। নাইজেরিয়া দলও দুই ভাগে ভাগ হয়ে ঢাকা ছেড়ে যাচ্ছে। প্রথম বহর রওনা হবে বুধবার সন্ধ্যা ৭ টায়। আর দ্বিতীয় বহর যাবে রাত ৯ টায়। তারা যাবে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে। মঙ্গলবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ম্যাচ আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক হেলাল এই তথ্য জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৪২ ঘ.