ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচটি রাজধানীর ১০টি স্থানে বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
যেসব স্থানে খেলা দেখনো হবে:
সংসদ ভবন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় (টিএসসি মোড়), রমনা ভবন মার্কেট এলাকা, হাতিরপুল মোড়, ধানমন্ডি রাসেল স্কয়ার এলাকা, মিরপুর বাংলা কলেজ মাঠ, গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ, যাত্রাবাড়ি ওয়াপদা কলোনী মাঠ, উত্তরা রাজধানী কলেজ মাঠ ও রামপুরা আফতাব নগর মাঠ।
খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৪১ ঘ.
bdnews24