২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৈশভোজে আসেননি মেসি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আনুষ্ঠানিক নৈশভোজে আসেননি আর্জেন্টিনা দলের মূল আকর্ষণ লিওনেল মেসি। আসেননি আরো অনেক তারকাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আনুষ্ঠানিক নৈশভোজে আসেননি আর্জেন্টিনা দলের মূল আকর্ষণ লিওনেল মেসি। আসেননি আরো অনেক তারকাও। সোমবার রাতে রূপসী বাংলা হোটেলে ওই নৈশভোজের আয়োজন করা হয়। মূল একাদশের বাইরের তিনজন খেলোয়াড়কে নিয়ে ভোজে উপস্থিত হন কোচ আলেহান্দ্র সাবেইয়া। এতে হতাশ হন স্পন্সর প্রতিষ্ঠান দেশের অন্যতম শিল্প গোষ্ঠী বেক্সিমকোর কর্মকর্তারা। আক্ষরিক অর্থেই ভোজে উপস্থিত অতিথিদের মধ্যে বেক্সিমকোর প্রতিনিধিদের সংখ্যাই ছিল বেশি। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি বলেন, "অনুশীলনের পর মেসিরা ক্লান্ত ছিলেন, তাই তারা ভোজে আসেননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৭৪৭ ঘ.