ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের চতুর্থ পর্ব নিশ্চিত করেছেন বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের রাফায়েল নাদাল।
তৃতীয় পর্বের খেলায় রোববার দ্বিতীয় বাছাই নাদাল ৭-৬, ৬-১ ও ৭-৫ গেমে হারান ২০০২ সালের উইম্বলডন রানার-আপ আর্জেন্টিনার দাভিদ নালবানদিয়ানকে।
এছাড়া চতুর্থ পর্বে পৌঁছান ২০০৩ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন অ্যান্ডি রডিক, অ্যান্ডি মারে, জন আইনার, গিল্স সিমোন এবং অবাছাই ডোনাল্ড ইয়াং ও গিল্স মুলার।
আগের দিন চতুর্থ পর্ব নিশ্চিত করেন নোভাক জকোভিচ, রজার ফেদেরার, ডেভিড ফেরের, মার্ডি ফিশ, জো-উইলফ্রেড সোঙ্গা, হুয়ান কার্লোস ফেরেরো ও হুয়ান মোনাকো।
এদিকে মেয়েদের এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভেরা জভোনারেভা, সামান্তা স্টোসুর ও ফ্লাভিয়া পেন্নেত্তা।
দ্বিতীয় বাছাই জভোনারেভা ৬-২ ও ৬-৩ গেমে উড়িয়ে দেন ২২তম বাছাই সাবিনা লিসিস্কিকে। আর নবম বাছাই স্টোসুর ৬-২, ৬-৭ ও ৬-৩ গেমে ২৫তম বাছাই মারিয়া কিরিলেঙ্কোকে ও ২৮তম বাছাই পেন্নেত্তা ৬-৪ ও ৭-৬ গেমে হারান ১৩তম বাছাই শুয়াই পিংকে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১২১১ ঘ.
bdnews24