২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা-নাইজেরিয়া খেলা: ডিএমপির নির্দেশনা

আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ফুটবল ম্যাচ ও অনুশীলন শিবির দেখতে আসা দর্শকদের জন্য বিশেষ নির্দেশনাবলী দিয়েছে ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ফুটবল ম্যাচ ও অনুশীলন শিবির দেখতে আসা দর্শকদের জন্য বিশেষ নির্দেশনাবলী দিয়েছে ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টিকিট বা পাশ ছাড়া কেউ ঢুকতে পারবেন না। স্টেডিয়াম গেট বিকেল ৩টায় খোলা হবে এবং ৬ টায় বন্ধ হয়ে যাবে। ৬ টার পর কেউ স্টেডিয়ামে ঢুকতে পারবেন না। স্টেডিয়াম এলাকায় গাড়ি পার্কিং নিষিদ্ধ। শুধুমাত্র নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করা যাবে। পার্কিং এবং গাড়ি চলাচলের ক্ষেত্রে ট্রাফিক বিভাগের পরামর্শ মেনে চলতে বলা হয়েছে। তবে পতাকাবাহী, স্টিকারযুক্ত এবং খেলোয়াড়দের গাড়ি এই আওতার বাইরে থাকবে। বাইসাইকেল, রিক্সা, মটর সাইকেল, স্কুটার নিয়ে স্টেডিয়াম এলাকায় ঢোকা যাবে না। নিরাপত্তার কারণে মানিব্যাগ ও মোবাইল ফোন ছাড়া দর্শকরা অন্যকিছু বহন করতে পারবেন না। ভিক্ষুক, ফুল বিক্রেতা ও কোন হকার নিরাপত্তা বলয়ের ভিতরে ঢুকতে পারবে না। স্টেডিয়াম গ্যালারিতে কাগজ পুড়িয়ে বা অন্য কোনভাবে অগ্নিসংযোগ করা যাবে না। টিকেট বিহীন কাউকে স্টেডিয়াম এলাকার বাহিরে ঘোরাফেরা না করতে বলা হয়েছে। টিকেট বা পাশ না থাকলে টেলিভিশনে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্থাপিত বড় পর্দায় খেলা দেখাতে বলা হয়েছে। মাঠে আসা দর্শকদের খেলোয়াড়দের কাছে অটোগ্রাফ না নেয়ার কথা বলা হয়েছে। কেউ একবার স্টেডিয়াম থেকে বের হলে তিনি আবার স্টেডিয়ামে ঢুকতে পারবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/২১২৭ ঘ.