২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষস্থান ধরে রাখলো যুক্তরাষ্ট্র

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের গত আসরের মত এবারও পদক তালিকায় নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের গত আসরের মত এবারও পদক তালিকায় নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ১২টি সোনা ৮টি রুপা ও ৫টি ব্রোঞ্জসহ তাদের মোট পদক সংখ্যা ২৫টি। তবে উসাইন বোল্টের দল জ্যামাইকা এবারের আসরের একমাত্র বিশ্ব রেকর্ডটি (ছেলেদের ৪ী১০০ মিটার রিলে) গড়তে পারলেও পদক তালিকায় নিচে নেমে গেছে। ২০০৯ সালে বার্লিনে দেশটি দ্বিতীয় স্থানে থাকলেও এবার নেমে গেছে চতুর্থ স্থানে। এবার ৪টি সোনা ৪টি রুপা ও ১টি ব্রোঞ্জসহ পদক জিতেছে ৯টি। গত আসরে ৭টি সোনাসহ ১৩টি পদক জিতেছিলো দেশটি। তালিকায় উন্নতি হয়েছে রাশিয়ার। ৯টি সোনা ৪টি রুপা ও ৬টি ব্রোঞ্জসহ ১৯টি পদক জিতে তারা তালিকায় দুই নম্বরে। গত আসরে রাশিয়া চতুর্থ স্থানে ছিল। ৭টি সোনা, ৬টি রুপা ও ৪টি ব্রোঞ্জসহ ১৭টি পদক জিতে তৃতীয় স্থানে রয়েছে কেনিয়া। গত আসরেও তারা তিন নম্বরে ছিল। তবে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই সেরা সাফল্য পেয়েছে দেশটি। গত আসরে দেশটি ৪টি সোনা জিতলেও এবার জিতেছে ৭টি। পদক সংখ্যাও বেড়েছে। গত বার পদক সংখ্যা ছিল ১১টি। এছাড়া ৩টি সোনা ৩টি রুপা ও ১টি ব্রোঞ্জ জিতে জার্মানি পঞ্চম, ২টি সোনা, ৪টি রুপা ও ১টি ব্রোঞ্জ নিয়ে যুক্তরাজ্য ষষ্ঠ, ১টি সোনা, ২টি রুপা ও ১টি ব্রোঞ্জ নিয়ে চীন সপ্তম, ১টি সোনা, ১টি রুপা ও ১টি ব্রোঞ্জ নিয়ে অস্ট্রেলিয়া অষ্টম, ১টি সোনা ও ৪টি ব্রোঞ্জ নিয়ে ইথিওপিয়া নবম এবং ১টি সোনা ১টি ব্রোঞ্জ নিয়ে ইউক্রেইন দশম স্থান পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এসইউ/২০৩২ ঘ.