২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ মিটার রিলেতে বোল্টের জ্যামাইকার বিশ্ব রেকর্ড

ছেলেদের ৪x১০০ মিটার রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছে উসাইন বোল্টের জ্যামাইকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছেলেদের ৪x১০০ মিটার রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছে উসাইন বোল্টের জ্যামাইকা। এই ইভেন্ট দিয়েই দক্ষিণ কোরিয়ার দেইগুতে অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপের এবারের আসর শেষ হলো। ৩৭ দশমিক ০৪ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্ব রেকর্ড গড়ে জ্যামাইকা। আগের রেকর্ডটির মালিকও ছিলো জ্যামাইকা। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সেবার ৩৭ দশমিক ১০ সেকেন্ডে দৌড় শেষ করেছিলো তারা। এবার জ্যামাইকার হয়ে দৌড়ান নেস্টা কার্টার, মাইকেল ফ্রাটের, ইয়োহান ব্লেক ও উসাইন বোল্ট। এবারের প্রতিযোগিতায় ব্লেক ১০০ মিটার ও বোল্ট ২০০ মিটার দৌড়ের সোনা জিতেছেন। ৩৮ দশমিক ২০ সেকেন্ডে দৌড় শেষ করে রুপা জেতে ফ্রান্স। মৌসুমে এটা দেশটির সেরা টাইমিং। ব্রোঞ্জ জেতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সময় নেয় ৩৮ দশমিক ৪৯ সেকেন্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এসইউ/১৮৫৮ ঘ.