ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছেলেদের ম্যারাথনে সোনা ধরে রেখেছে কেনিয়ার আবেল কিরুই। তিনি দুই ঘন্টা সাত মিনিট ৩৮ সেকেন্ডে দৌঁড় শেষ করেন।
দক্ষিণ কোরিয়ার দেইগুতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের শেষ দিন রোববার সকালে দেশকে এই পদক এনে দেন ২৯ বছর বয়সী কিরুই। এটি কেনিয়ার সপ্তম স্বর্ণপদক।
২০০৯ সালে বার্লিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্ইু ঘন্টা ৬ মিনিট ৫৪ সেকেন্ডে দৌঁড় শেষ করে
চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়েছিলেন কিরুই। এবার কিছুটা বেশি সময় নিলেও মৌসুমে এটাই তার সেরা টাইমিং।
দুই ঘন্টা দশ মিনিট ছয় সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন কিরুইয়ের স্বদেশী ভিনসেন্ট কিপরুতো।
ইথিওপিয়ার ফেইসা লিলেসা দুই ঘন্টা ১০ মিনিট ৩২ সেকেন্ডে দৌঁড় শেষ করে ব্রোঞ্জ জেতেন।
এখন পর্যন্ত ১৬টি পদক জিতেছে কেনিয়া। তার মধ্যে সাতটি সোনা, ছয়টি রুপা ও তিনটি ব্রোঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৭৫০ ঘ.
bdnews24