ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা - নাইজেরিয়া ম্যাচ। খেলবেন লিওনেল মেসি সহ বিশ্বখ্যাত তারকা ফুটবলাররা। তাই রোববার থেকে বঙ্গবন্ধু স্টেডিয়মে থাকবে নিচ্ছিদ্র নিরাপত্তা।
ম্যাচ আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক হেলাল বলেন, "রোববার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর দখলে চলে যাবে। বন্ধ হয়ে যাবে স্টেডিয়াম মার্কেটের সব দোকান।"
তিনদিন (রোববার থেকে মঙ্গলবার) স্টেডিয়াম মার্কেট বন্ধ থাকবে। মূলত ম্যাচ আয়োজনে কোন ব্যাঘাত যাতে না ঘটে সে কারণে আগে থেকেই এই পরিকল্পনা নিয়েছে বাফুফে।
বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১৩৫ ঘ.
bdnews24