ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় হতে যাওয়া আর্জেন্টিনা - নাইজেরিয়া ম্যাচ আয়োজনের প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে ভবনে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে যৌথভাবে এ ঘোষণা দেন বাফুফে সভাপতি কাজী সালাউডদ্দিন ও মূল স্পন্সর বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।
বাফুফে সভপাতি অবশ্য এর জন্য সব কৃতিত্ব দিয়েছেন স্পন্সর প্রতিষ্ঠানকে। তিনি বলেন, "বেক্সিমকো যদি এগিয়ে না আসতো তবে আমাদের পক্ষে এটা করা সম্ভব ছিল না, আর্জেন্টিনা - নাইজেরিয়ার মতো দলকে ঢাকায় আনা। তাছাড়া প্রায় ৩০ কোটি টাকা খরচ কারাও আমাদের পক্ষে অসম্ভব ছিল।"
"বেক্সিমকো সেই অসাধ্য সাধনে সহযোগিতার হাত বাড়িয়েছে। তাই আমরা পারছি মেসিদের ঢাকায় আনতে, "বলেন সালাউদ্দিন।
ফুটবলের এমন আয়োজনের সঙ্গে থাকতে পেরে স্পন্সর প্রতিষ্ঠানটিও যেন গর্বিত। বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান এই সম্পর্কে বলেন, "লাভ-ক্ষতির কথা চিন্তা করে নয়, নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আগ্রহী করে তুলতেই আমাদের এই উদ্যোগ।"
তবে ম্যাচের প্রচার প্রচারণা নিয়ে কিছুটা অসন্তুষ্ট স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সালমান এফ রহমান বলেন, " রাস্তায় এখন যে রকম বিলবোর্ড - ব্যানার শোভা পাচ্ছে, আগে তা দেখা যায়নি। এই জায়গায় একটু ঘাটতি ছিল। তা না হলে টিকিটি বিক্রিতে আরও সড়া পেতাম আমরা।"
তবে বাফুফে বা স্পন্সর প্রতিষ্ঠান কেউই হতাশা নয়। তারা আশা করছে, হাতে থাকা বাকি দুইদিনে সব টিকিট বিক্রি হয়ে যাবে। এখন প্রায় অর্ধেকের বেশি টিকিট বিক্রি হয়েছে বলেও তারা জানায়। মেসিরা কোলকতায় আসার পর থেকে টিকিট বিক্রির হার বেড়েছে।
তবে ঈদের কারণে কিছু সমস্যা হয়েছে বলে মনে করেন বাফুফে সভাপতি। তার পরও তিনি আশাবাদী একটি টিকিটও অবিক্রিত থাকবে না। তিনি বলেন, "মেসিরা শনিবার আসলে হয়তো এমন চিন্তা আমাদের করতে হতো না। এখনও আমরা খুব একটা হতাশ নই। ভালো সাড়া পাওয়া যাচ্ছে দর্শকদের কাছ থেকে।"
এদিকে ওই খেলাকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নতুন সাজে সেজেছে। আর ড্রেসিংরুম তো চেনার উপায় নেই। মেসিদের জন্য অত্যাধুনিক মানের দু'টি ড্রেসিং রুম তৈরি করা হয়েছে। যাতে খরচ হয়েছে প্রায় ২ কোটি ৭ লাখ টাকা। যেখানে সবকিছুই থাকছে আধুনিক মানের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১০০ ঘ.
bdnews24