২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারাপোভার বিদায়

ইউএস ওপেন টেনিসের মেয়েদের একক দিন দিন তারকাহীন হয়ে পড়ছে। ঝরে পড়া খেলোয়াড়দের তালিকায় এবার নাম লেখালেন রাশিয়ার মারিয়া শারাপোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেন টেনিসের মেয়েদের একক দিন দিন তারকাহীন হয়ে পড়ছে। ঝরে পড়া খেলোয়াড়দের তালিকায় এবার নাম লেখালেন রাশিয়ার মারিয়া শারাপোভা। তৃতীয় পর্বের খেলায় শুক্রবার ২৬তম বাছাই ইতালির ফ্লাভিয়া পেন্নেত্তার কাছে ৬-৩, ৩-৬ ও ৬-৪ গেমে হেরে যান তৃতীয় বাছাই শারাপোভা। এর আগে প্রথম পর্বে হেরে বিদায় নেন উইম্বলডন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের পেত্রা কভিতোভা ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন চীনের না লি। আর দ্বিতীয় পর্বে থেমে গেছে অষ্টম বাছাই ফ্রান্সের ম্যারিয়ঁ বারতোলি ও চতুর্দশ বাছাই স্লোভাকিয়ার ডমিনিকা চিবুলকোভার দৌড়। অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসও দ্বিতীয় পর্ব থেকে নাম প্রত্যাহার করে নেন। তবে চতুর্থ পর্ব ঠিকই নিশ্চিত করেছেন ভেরা জভোনারেভা, সামান্তা স্টোসুর ও সাবিনা লিসিস্কির মত তারকারা। এদিকে ছেলেদের এককে তেমন কোনো অঘটন ঘটেনি। শুক্রবার দ্বিতীয় পর্বের বাধা পেরিয়েছেন নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল, রজার ফেদেরার, অ্যান্ডি মারে, ডেভিড ফেরেরো, মার্ডি ফিশ ও টমাস বার্ডিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৩৯ ঘ.