ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাছাই পর্বের খেলায় জয় তুলে নিয়ে নেদাল্যান্ডস, ইংল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্স ইউরো ২০১২ এর চূড়ান্ত পর্বের পথে এক ধাপ এগিয়েছে।
দুর্বল সান মারিনোকে গোল বন্যায় ভাসিয়ে ই গ্র"পের দল নেদাল্যান্ডস ৬ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। ৭ খেলায় তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান খেলায় ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে সুইডেন।
নেদারল্যান্ডসের ইতিহাসের সবচেয়ে বড় এনে দেয়ার পেছনে মূল অবদান রবিন ভ্যান পার্সির। দলের ১১-০ গোলের জয়ে পার্সি দেন চারটি। এছাড়া দুটি করে গোল করেন ওয়েসলি øেইডার ও ক্লাস-জ্যান হান্টলার। একটি করে গোল করেন জন হেটিঙ্গা, ডির্ক কুইট ও বদলি খেলোয়াড় জর্জিনহো উইনালডোম।
খেলার ৭ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন পার্সি। ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন øেইডার। ১৭ মিনিটের মাথায় লক্ষ্যভেদ করেন হেটিঙ্গা। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে নেদাল্যান্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৯ মিনিটের মাথায় গোল করে সান মারিনোর রক্ষণভাগ গুড়িয়ে দেন। সান মারিনোর রক্ষণভাবে খেলোয়াড়রা কাকে রেখে কাকে আটকাবেন তারা ঠিক করতে করতে হান্টলার (৫৬ ও ৭৭ মিনিটে), øেইডার (৮৭ মিনিটে), পার্সি (৬৫, ৬৭ ও ৭৯ মিনিটে) ও উইনালডোম (৯০ মিনিটে) গোল করে দলকে বড় এনে দেন।
জি গ্র"পের খেলায় ইংল্যান্ড ওয়েন রুনির জোড়া গোলে হারিয়েছে বুলগেরিয়াকে। খেলার ১৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন গ্যারি কাহিল।
রুনি ২১ মিনিটের মাথায় নিজের প্রথম ও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। এ জয়ের ফলে ৬ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান দৃঢ় করেছে ইংল্যান্ড। তবে এতে ওয়ালেসের অবদান কম নয়। এর আগের চার খেলায় পয়েন্ট শূন্য থাকা ওয়ালেস মন্টেনেগ্রোকে ২-১ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে। এতে বেশ লাভ হয়েছে ইংল্যান্ডের।
পয়েন্ট তালিকার দুইয়ে থাকা মন্টেনেগ্রোর সংগ্রহ ৬ খেলায় ১১ পয়েন্ট।
এইচ গ্র"পের খেলায় পর্তুগাল ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলের সুবাদে ১০ জনের সাইপ্রাসকে হারিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে।
খেলার ৩৪ মিনিটের মাথায় সিনিশা ডোবারাসিনোভিচ লালকার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সাইপ্রাইস। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো।
পরের গোলটির জন্য পর্তুগালের অপক্ষো করতে হয়েছে ৮৪ মিনিট পর্যন্ত। এ সময় নিজের দ্বিতীয় গোলটি আদায় করে ব্যবধান বাড়ান রোনালদো। এর পর দুই বদলি খেলোয়াড় হুগো আলমেইদা ও ড্যানি গোল করলে বড় জয় পায় পর্তুগাল।
আলমেইদা ৮৪ ও ড্যানি অতিরিক্ত সময়ে গোল দুটি করেন।
এ জয়ের ফলে ৬ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে গ্র"পের শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। সমান খেলায় নরওয়েও ১৩ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার দুই নম্বরে। শুক্রবার নরওয়ে ১-০ গোলে হারায় আইসল্যান্ডকে।
ডি গ্র"পের খেলায় আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ফ্রান্স। খেলার ১১ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন করিম বেনজামা। ১৮ মিনিটে গোল করে ব্যবধান বাড়ার ইয়ান এম'ভিলা।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে আলবেনিয়ার পক্ষে একটি গোল শোধ করেন এর্জন বোগদানি।
এ জয়ের পর ৭ খেলায় ফ্রান্সের সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান খেলায় ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। শুক্রবার নিজেদের খেলায় তারা ২-০ গোলে হারায় বেলারুশকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬০৬ ঘ.
bdnews24