২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত পর্বের আরো কাছে ইতালি

আন্তানিয়ো কাসানোর গোলে ফারো আইল্যান্ডকে হারিয়ে ইউরো ২০১২ এর চূড়ান্ত পর্বের দিকে একধাপ এগিয়ে গেছে ইতালি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 08:32 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তানিয়ো কাসানোর গোলে ফারো আইল্যান্ডকে হারিয়ে ইউরো ২০১২ এর চূড়ান্ত পর্বের দিকে একধাপ এগিয়ে গেছে ইতালি। আগামী বছর পোল্যান্ড ও ইউক্রেনে বসবে ইউরোর চূড়ান্ত পর্ব। শুক্রবারের ওই জয়ের ফলে ইতালি ৭ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে সি গ্র"পের শীর্ষে। এস্তোনিয়ার কাছে ২-১ গোলে হারের পরও ৮ খেলায় ১১ পয়েন্ট নিয়ে স্লোভানিয়া রয়েছে দুই নম্বরে। সমান খেলায় ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে এস্তোনিয়া। নর্দান আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে তিন নম্বরে উঠেছে সার্বিয়া। ৭ খেলায় তাদের সংগ্রহ ১১ পয়েন্ট অন্য দিকে সমান খেলায় ৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে নর্দান আয়ারল্যান্ড। তোরসাভনে খেলার ১১ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন কাসানো। দুর্বল ফারো আইল্যান্ডের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেললেও এর পর আর কোনো গোল করা সম্ভব হয়নি আজ্জুরিদের। গোলের একাধিক সুযোগ তৈরি করলেও স্ট্রাইকার ব্যর্থতায় এক গোলের জয় নিয়েই দেশে ফিরতে হয় ইতালির। তবে এ জয়ের ফলে আট পয়েন্টের পরিস্কার ব্যবধানে এগিয়ে গেছে তারা। বি গ্র"পের খেলায় ১০ জনের ফিরমকে ১-০ গোলে হারিয়ে গ্র"পের শীর্ষে নিজেদের অবস্থানকে আরো দৃঢ় করেছে রাশিয়া। ৭ খেলা শেষে তাদের সংগ্রহ ১৬। তবে জয়ের পাশাপাশি তালিকার দুই ও তিনে থাকা আয়াল্যান্ড ও স্লোভাকিয়ার গোল শূন্য ড্রও রাশিয়ার পক্ষে গেছে। সাত খেলা শেষে দুই দলেরই পয়েন্ট ১৪ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪২৪ ঘ.