ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেসুত ওজিলের জোড়া গোলের সুবাদে অস্ট্রিয়াকে বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ইউরো ২০১২ এর চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে জার্মানী।
আগামী বছর পোল্যান্ড ও ইউক্রেনে বসবে ইউরোর চূড়ান্ত পর্ব।
বাছাই পর্বে এ গ্র"পের দল জার্মানী জয় পেয়েছে এখন পর্যন্ত খেলা আট ম্যাচের সবকটিতে। ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে গ্র"পের অন্য পাঁচ দলের ধরা ছোঁয়ার বাইরে।
৮ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তুরস্ক। ৯ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় বেলজিয়াম ও ৭ খেলায় ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে অস্ট্রিয়া।
শুক্রবার নিজেদের মাঠ আর্নে আফশালকে স্টেডিয়ামে অস্ট্রিয়াকে ৬-২ গোলে হারিয়ে বাছাই পর্বে শতভাগ জয়ের ধারা অব্যাহত রাখে জার্মানী। দিনের অন্য খেলায় তুরস্ক ২-১ গোলে হারিয়েছে কাজাখস্তানকে। আজারবাইজানের সঙ্গে ১-১ গোলের ড্র্রয়ে পয়েন্ট হারিয়েছে বেলজিয়াম।
খেলার আট মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। এক চেটিয়া খেলায় ২৩ মিনিটের মাথায় ওজিল ও ২৮ মিনিটে লুকাস পোডলস্কি গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন।
বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর খেলায় ফিরে সফরকারীরা। প্রথমার্ধের শেষ সময়ে জার্মানীর রক্ষণভাগের উপর চাপ সৃষ্টি করে একটি গোল শোধ করে অস্ট্রিয়া। ৪২ মিনিটে মার্কো আর্নতোভিচ গোল করে লড়াইয়ের আভাস দেন।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ওজিল আবার লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। ৪-১ গোলে এগিয়ে যায় জোয়াকিম লোর দল। তবে ব্যবধান কমাতে এবার বেশি সময় নেয়নি অস্ট্রিয়া। ৫১ মিনিটের মাথায় মার্টিন হেনরিক দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন।
দ্বিতীয়ার্ধে ৩০ মিনিটের বেশি সময় ৪-২ ব্যবধানে এগিয়ে থাকা জার্মানিকে শেষ পর্যন্ত বড় জয় এনে দেন দুই বদলি খেলোয়াড় আন্দ্রে শার্লে ও মারিও গোতসে। শার্লে ৮৩ ও গোতসে ৮৮ মিনিটে দলের পক্ষে গোল দুটি করেন।
বাছাই পর্বের পরের খেলায় জার্মানী ৭ অক্টোবর খেলবে তুরস্কের সঙ্গে। এর আগে তুরস্ক ৬ সেপ্টেম্বর খেলবে অস্ট্রিয়ার বিরুদ্ধে। ১১ অক্টোবর বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে জার্মানী, প্রতিপক্ষ বেলজিয়াম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩৫৯ ঘ.
bdnews24