২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেসিদের অনুশীলন

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে মেসির আর্জেন্টিনা। আগমী ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হবে এই অনুশীলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 04:25 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে মেসির আর্জেন্টিনা। আগমী ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হবে এই অনুশীলন। দর্শকরা মেসিদের অনুশীলন দেখার সুযোগ পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই বৃহষ্পতিবার বন্ধ থাকার পর অনুশীলনের টিকেট বিক্রি শুক্রবার আবার শুরু হয়েছে। গ্যালারির টিকেটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা এবং ভিআইপি গ্যালারির ২ হাজার টাকা। যদিও ভিআইপির টিকেট প্রথমে ৫ হাজার টাকা করে বিক্রি করেছিল আপন কমিউনিকেশন্স। টিকেট বিক্রির দায়িত্ব দেয়া হয়েছে এই প্রতিষ্ঠানটিকে। এদিকে স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি টিকেটের ব্যবস্থা করেছে বাফুফে। তাদের জন্য রাখা হয়েছে ২,৫০০ টিকেট। 'আগে আসলে আগে পাবে' ভিত্তিতে এসব টিকেট বিলি করা হবে। তবে স্কুল ফুটবলে অংশ নেয়া দলের খেলোয়াড়দের অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া কোচ, সাবেক ও বর্তমান ফুটবলাররাও বিনা টিকেটে অনুশীলন দেখার সুযোগ পাবেন। এদিকে নাইজেরিয়া বিপক্ষে খেলার টিকেট প্রায় অর্ধেক বিক্রি হয়ে গেছে বলে জানান ম্যাচ আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক হেলাল। তিনি বলেন, "আশা করছি ৬ সেপ্টেম্বরের আগে সব টিকেট বিক্রি হয়ে যাবে।" আইএফআইসি ব্যাংক ছাড়াও টিকেট বিক্রি হচ্ছে নান্দোজ, মিনা বাজার ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের লিগ কমিটির কার্যালয়ে। শনিবার ছুটির দিনেও আইএফআইসি ব্যাংকে এই টিকেট বিক্রি করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৪৭ ঘ.