২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন ভেরোনিকা

মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে নতুন বিশ্বচ্যাম্পিয়ন জ্যামাইকার ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন। তিনি সময় নিয়েছেন ২২ দশমিক ২২ সেকেন্ড। এছাড়া মেয়েদের ৫ হাজার মিটার দৌঁড়ে প্রথম হয়ে 'ডাবল' জিতেছেন কেনিয়ার ভিভিয়ান চেরুইয়ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে নতুন বিশ্বচ্যাম্পিয়ন জ্যামাইকার ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন। তিনি সময় নিয়েছেন ২২ দশমিক ২২ সেকেন্ড। এছাড়া মেয়েদের ৫ হাজার মিটার দৌঁড়ে প্রথম হয়ে 'ডাবল' জিতেছেন কেনিয়ার ভিভিয়ান চেরুইয়ট। ১০০ মিটার স্প্রিন্টে সোনা জেতা যুক্তরাষ্ট্রের কার্মেলিটা জেটার ২০০ মিটারের ফাইনালেও অনেকটা সময় এগিয়ে ছিলেন। তবে দৌঁড়ের শেষভাগে এসে তাকে ছাড়িয়ে যান ভেরোনিকা। ফলে রূপাতেই সন্তুষ্ট থাকতে হয় ২২ দশমিক ৩৭ সেকেন্ড সময় নেওয়া জেটারকে। তার স্বদেশি অ্যালিসন ফেলিক্স ২২ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন এই ইভেন্টে। ভেরোনিকা গত বেইজিং অলিম্পিকেও ২০০ মিটারে সোনা জিতেছিলেন। এবার দৌঁড় শেষে পদক গলায় ভেরোনিকা বলেন, "এটা একটা বিশেষ অনুভূতি। আমি আত্মবিশ্বাসী ছিলাম। এটাই ভাগ্য, আমি ১০০ মিটারে কিছু ভুল করেছিলাম।" এদিকে ৫ হাজার মিটারের পর মেয়েদের ১০ হাজার মিটার দৌঁড়েও সোনা জিতেছেন কেনিয়ার ভিভিয়ান চেরুইয়ট। তিনি সময় নেন ১৪ মিনিট ৫৫ দশমিক ৩৬ সেকেন্ড। তার স্বদেশি সিলভিয়া জেবিভট কিবেট দ্বিতীয় হয়েছেন ১৪ মিনিট ৫৬ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে। আর ইথিওপিয়ার মেসেরেট ডিভার জিতেছেন ব্রোঞ্জ; তিনি সময় নিয়েছেন ১৪ মিনিট ৫৬ দশমিক ৯৬ সেকেন্ড। ছেলেদের লংজাম্প ৮ দশমিক ৪৫ মিটার লাফিয়ে ছেলেদের লংজাম্পে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ডুইট ফিলিপস। এই ইভেন্টে অস্ট্রেলিয়ার মিচেল ওয়াট ৮ দশমিক ৩৩ মিটার লাফিয়ে দ্বিতীয় হয়েছেন। জিম্বাবুয়ের মাকুশা ৮ দশমিক ২৯ সেকেন্ড লাফিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন। ছেলেদের ৪*৪০০ মিটার রিলে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পয়নশিপে টানা চারবারের মতো ছেলেদের ৪*৪০০ মিটার রিলে জিতল যুক্তরাষ্ট্র। এই দলের গ্রেগ নিক্সন, বারশন জ্যাকসন, অ্যাঞ্জেলো টেইলর আর লশন মেরিট সময় নিয়েছেন দুই মিনিট ৫৯ দশমিক ৩১ সেকেন্ড। জ্যামাইকার পেছনে পড়ে থাকা যুক্তরাষ্ট্রকে শেষ ৪০০ মিটারে এসে জিতিয়ে নেন মেরিট। শেষের দিকে জ্যামাইকানদের পেছনে ফেলে সবাইকে অবাক করে দিয়ে রূপা জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। আর এর মধ্য দিয়ে প্রথম প্রতিবন্ধী হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোনো পদক জিতলেন অস্কার পিস্টোরিয়াস। তিনি ফাইনালে দৌড়াননি। কিন্তু হিটে অংশ নিয়ে দলকে ফাইনালে ওঠাতে সহায়তা করেছেন। নিয়ম অনুযায়ী দলের সব অ্যাথলেটরাই পদক পান। রিলে দৌঁড়ের বেশিরভাগ সময় এগিয়ে থাকা জ্যামাইকাকে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তষ্ট থাকতে হচ্ছে এবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/জেকে/১৮৩১ ঘ.