ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ কোরিয়ার দেইগুতে অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছেলেদের গোলক নিক্ষেপে (শট পুট) সোনা জিতেছেন জার্মানির ডেভিড স্ট্রল। আর মেয়েদের বর্শা নিক্ষেপে (জ্যাভলিন থ্রো) সোনা পেয়েছেন রাশিয়ার মারিয়া আবাকুমোভা।
স্ট্রল গোলক নিক্ষেপ করেছেন ২১ দশমিক ৭৮ মিটার দূরে। এই ইভেন্টে ২১ দশমিক ৬৪ মিটার দূরে গোলক ছুড়ে কানাডার ডিলন আর্মস্ট্রং রূপা এবং ২১ দশমিক ৪০ মিটার ছুড়ে বেলারুশের আন্দ্রেই মিখনেভিচ ব্রোঞ্জ জিতেছেন।
মেয়েদের বর্শা নিক্ষেপে রেকর্ড গড়েছেন মারিয়া আবাকুমোভা। তিনি বর্শা ছুড়েছেন ৭১ দশমিক ৯৯ মিটার দূরে। আগের বিশ্বরেকর্ডধারী চেক প্রজাতন্ত্রের বারবোরা স্পতাকোভার সঙ্গে তার লড়াই হয়েছে সমানে-সমানে। শেষ পর্যন্ত ৭১ দশমিক ৫৮ মিটার ছুড়ে রূপা নিয়েই সন্তেষ্ট থাকতে হয়েছে বারবোরাকে।
এই ইভেন্টে দক্ষিণ আফ্রিকার সুনেট্টি ভিলজোয়েন ব্রোঞ্জ পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/জেকে/টিআর/১৮০১ ঘ.
bdnews24