২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের খেলায় কো-স্পন্সর তিন প্রতিষ্ঠান

আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রদর্শনী খেলায় কো-স্পন্সর হয়েছে তিনটি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রদর্শনী খেলায় কো-স্পন্সর হয়েছে তিনটি প্রতিষ্ঠান। এই তিনটি প্রতিষ্ঠান হলো এয়ারটেল, কোকাকোলা ও আমরা নেটওয়ার্ক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন সোমবার সাংবাদিকদের এই তথ্য জানান। কিন্তু প্রতিষ্ঠান তিনটির কাছ থেকে কত অর্থ বাফুফে পাচ্ছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। প্রতিযোগিতার মূল স্পন্সর দেশের শিল্প গোষ্ঠীগুলোর একটি বেক্সিমকো। বাফুফে ধারণা করছে, খেলাটি আয়োজনে ৩০ কোটিরও বেশি টাকা খরচ হবে। খেলা হবে ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০১৩ ঘ.