২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক সাঁতারে বাংলাদেশের রুপা জয়

ভারতের মুর্শিদাবাদে আন্তর্জাতিক দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের মুর্শিদাবাদে আন্তর্জাতিক দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে। মুর্শিদাবাদের বহরমপুরে ভাগিরথী নদীতে রোববার ১৯ কিলোমিটার সাঁতার ইভেন্টে রুপা জেতেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) পলাশ চৌধুরী। নৌবাহিনীর রুবেল রানা এই ইভেন্টে চতুর্থ হন। এতে অংশ নেন মোট ৩৪ সাঁতারু। আর ৮১ কিলোমিটার বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর মুনমুন আহমেদ ব্রোঞ্জ পদক জয় করেন। তবে তার সতীর্থ সেনাবাহিনীর নিয়ামুল হক ৫০ কিলোমিটার সাঁতরানোর পর থেমে যান। এই ইভেন্টে ২৬ জন সাঁতারু অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৪২ ঘ.