ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেসিদের খেলার জন্য এডিডাসের ৬০টি বল আনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
বাফুফে ভবনে সাংবাদিকদের তিনি বলেন, "এর মধ্যে বিনা মূল্যে ৩০টি হলুদ বল দিচ্ছে ওয়ার্ল্ড স্পোর্টস গ্র"প (ডব্লিউএসজি)। বাকি ৩০টি সাদা বল আমাদের কিনতে হবে।"
এই বল ৩০টি কিনতে বাফুফের খরচ হবে ৩ হাজার ৩ শ' ডলার। অর্থাৎ প্রতিটি বলের মূল্য দাঁড়াচ্ছে ১১০ ডলার করে। মালওয়েশিয়া থেকে বলগুলো আনা হবে।
আর ডব্লিউএসজি থেকে বাফুফে বিনা মূল্যে ৩০টি বল পাচ্ছে মূলত কাজী সালাউদ্দিনের অনুরোধে। বাফুফে সভাপতি টেলিফোনে ডব্লিউএসজি কর্মকর্তাদের অনুরোধ করলে তারা বলগুলো দিতে রাজি হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৩৪ ঘ.
bdnews24