ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোনারগাঁওয়ে নয়, আর্জেন্টিনা দল থকবে রাজাধনীর রূপসী বাংলা হোটেলে। আর নাইজেরিয়া দল থাকবে ওয়েস্টিন হোটেলে।
ম্যাচ আয়োজক কমিটির অন্যতম কর্মকর্তা শওকত আলী খান জাহাঙ্গীর শনিবার জানিয়েছেন এ তথ্য।
এর আগে আর্জেন্টিনা দলের হোটেল সোনারগাঁওয়ে থাকার ব্যবস্থা করেছিল বাফুফে। তাবে সে সময় ঢাকায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। তিনিও থাকবেন সোনারগাঁও হোটেলে।
ভারতের প্রধানমন্ত্রীর জন্য থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তাই বাফুফে মেসিদের অন্য হোটেলে থাকার ব্যবস্থা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১৩৯ ঘ.
bdnews24