২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে জিকো

ব্রাজিলের সাবেক ফুটবলার জিকো ইরাক পৌঁছেছেন। দেশটির জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে তার দায়িত্ব নেয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের সাবেক ফুটবলার জিকো ইরাক পৌঁছেছেন। দেশটির জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে তার দায়িত্ব নেয়ার কথা। তবে জিকো ও ইরাকি ফুটবল ফেডারেশন এ ব্যাপারে এখনো কোনো চক্তিতে পৌঁছায়নি। এই চুক্তির শর্ত নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে আলোচনা হওয়ার কথা বলে ফেডারেশনের সাধারণ সম্পাদক তারিক আহমেদ জানান। তিনি বলেন, আলোচনা শেষে শনিবার দিনের শেষদিকে এ ব্যাপারে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। চুক্তি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ৫৮ বছর বয়সী জিকো কাজে নেমে পড়বেন বলে তারিক জানান। জাপানের সাবেক কোচ জিকো এর আগে কয়েকটি ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। অতি স¤প্রতি তিনি কোচ ছিলেন অলিম্পিয়াকোসের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৩০ ঘ.