২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে গড়াচ্ছে লা লিগা

খেলোয়াড়রা অনশন প্রত্যাহার করায় অবশেষে শুরু হতে যাচ্ছে স্পেনের লা লিগা। গিজন ও রিয়াল সোসিয়াদের ম্যাচ দিয়ে শনিবার মাঠে গড়াচ্ছে নতুন মৌসুম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 11:15 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলোয়াড়রা অনশন প্রত্যাহার করায় অবশেষে শুরু হতে যাচ্ছে স্পেনের লা লিগা। গিজন ও রিয়াল সোসিয়াদের ম্যাচ দিয়ে শনিবার মাঠে গড়াচ্ছে নতুন মৌসুম। ২৭ অগাস্ট মৌসুম শুরুর প্রথম দিন অবশ্য মাঠে নামছে না দুই বিখ্যাত দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়ালের প্রথম খেলা ২৮ অগাস্ট। প্রতিপক্ষ রিয়াল জারাগোজা। তারপর দিন মাঠে নামবে বার্সা। খেলবে ভিলারিয়ালের সঙ্গে। লা লিগা শুরুর আগেই কঠিন এক পরীক্ষার সম্মুখীন হচ্ছে কাতালানরা। শুক্রবার ইউরোপিয়ান সুপার কাপের ফাইনালে গতবারের ট্রেবল জয়ী পর্তুগিজ দল এফসি পোর্তোর মুখোমুখি হবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৭০৬ ঘ.