২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা ও মিলান একই গ্র"পে

বৃহস্পতিবার মোনাকোতে অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বের ড্র। স্পেনের বার্সেলোনা ও ইতালির এসি মিলান গ্র"প এইচ এ পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার মোনাকোতে অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বের ড্র। স্পেনের বার্সেলোনা ও ইতালির এসি মিলান গ্র"প এইচ এ পড়েছে। গ্র"পের বাকি দুটি দল হলো বেলারুসের প্রতিনিধিত্বকারী বাতে বরিসভ ও প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মূল মঞ্চে পা রাখা চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেন। 'গ্র"প অফ ডেথ' এর মর্যাদা পেয়েছে এ। বায়ার্ন মিউনিখ, নাপোলি, ভিলারিয়ালের সঙ্গে এই গ্র"পে লড়বে ম্যানচেস্টার সিটি। গ্র"প বি'তে ইন্টার মিলানের প্রতিপক্ষ সিএসকে মস্কো, লিলি ও ট্র্যাবজন্সপর। গত মৌসুমের রানারআপ ম্যানচেস্টার ইউনাইটেড পতুর্গালের বেনেফিকার সঙ্গে লড়বে গ্র"প সি'তে। এছাড়া এই গ্র"পে জায়গা পেয়েছে বাসেল ও ওতেলুল গালাতি। গ্র"প ডি'তে রিয়াল মাদ্রিদ পেয়েছে তাদের অনেক পুরোনো শত্র" অ্যাজাক্সকে। অলিম্পিক লিঁও ও ডায়নামো জাগরেভ হলো গ্র"পের অপর দুটি দল। গ্রুপ ই'তে আছে চেলসি, ভ্যালেন্সিয়া, বায়ার্ন লেভারকুসেন ও জেঙ্ক। গ্রপ এফে আর্সেনালকে লড়তে হবে বুন্দেলিগা চ্যাম্পিয়ন ব্র"শিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস ও অলিম্পিক মার্শেই এর সঙ্গে। অ্যাপোয়েল, জেনিথ ও শাখতার দোনেস্কের সঙ্গে গ্র"প জি'তে আছে ইউরোপা লিগ জয়ী পোর্তো। ১৩/১৪ সেপ্টেম্বর শুরু হবে গ্র"প পর্বের খেলা। শেষ হবে ডিসেম্বরের ৬/৭ তারিখে। প্রত্যেক গ্র"পের শীর্ষ দুই দল পৌছবে শেষ ষোলতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৬২৪ ঘ.