২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ. কোরিয়ায় আরো ৪০ ফুটবলার আজীবন নিষিদ্ধ

ম্যাচ পাতানোর দায়ে দক্ষিণ কোরিয়ার কে-লিগের আরো ৪০ ফুটবলারকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ পাতানোর দায়ে দক্ষিণ কোরিয়ার কে-লিগের আরো ৪০ ফুটবলারকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে গত মাসে অর্থের বিনিময়ে ম্যাচ পাতানোর অভিযোগ আনা হয়। কে-লিগ কর্তৃপক্ষের এক বিবৃতিতে বৃহস্পতিবার বলা হয়, খেলার পাশাপাশি ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের চাকরিতেও তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খেলোয়াড় থেকে বাজির প্রতিষ্ঠানের দালালে রুপান্তরিত অভিযুক্ত সাতজনকেও নিষিদ্ধ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, যাদের নিষিদ্ধ করা হয়েছে, তাদের মধ্য থেকে কয়েক জনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে। কেননা গ্রেপ্তারের আগেই স্বেচ্ছায় তারা অর্থের বিনিময়ে ম্যাচ পাতানোর কথা স্বীকার করেছেন। এর আগে জুনে দশ ফুটবলারকে নিষিদ্ধ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৪৮ ঘ.