ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রদর্শনী খেলা ইএসপিএন সরাসরি সম্প্রচার করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপাতি কাজী সালাউদ্দিন।
তিনি বুধবার সাংবাদিকদের বলেন, "ইএসপিএনের কাছ থেকে ভালোভাবেই সাড়া পেয়েছি। তবে চুক্তির আগ পর্যন্ত আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আমরা আশাবাদী যে তারা খেলাটি দেখাবে।"
এই প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জন্টিনা ঢাকার মাঠে খেলবে।
অন্তর্জাতিকভাবে এই খেলার স¤প্রচার নিয়ে ২৪ ঘণ্টা আগেও খুব চিন্তায় ছিলেন বাফুফে সভাপতি। কিন্তু এখন পাল্টে গেছে তার চেহারা। সারা মুখে উজ্জ্বলতার ছাপ। তিনি বলেন, "এটা আমাদের জন্য নিঃসন্দেহে সুখকর সংবাদ। বিশ্ববাসী আমাদের মাঠের খেলা সারাসরি দেখতে পাবে।"
লাতিন আমেরিকা ও এশিয়ার দেশগুলোয় খেলাটি স¤প্রচার করবে ইএসপিএন।
খেলা দেখানোর ব্যাপারে এর আগে ইএসপিএনের সঙ্গে টেন স্পোর্টসের নাম শোনা গিয়েছিল। আর বেসরকারী চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন খেলাটি স্থানীয়ভাবে স¤প্রচার করবে।
খেলার স্পন্সর দেশের একটি শিল্প গোষ্ঠী বেক্সিমকো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৩৫ ঘ.
bdnews24