২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল পর্বে বায়ার্ন ও ভিলারিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে উঠেছে বায়ার্ন মিউনিখ ও ভিলারিয়াল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 05:52 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে উঠেছে বায়ার্ন মিউনিখ ও ভিলারিয়াল। পে¬-অফের ফিরতি খেলায় মারিও গোমেজের একমাত্র গোলে এফসি জুরিখের বিপেক্ষ জিতেছে বায়ার্ন। প্রথম খেলায় বায়ার্ন ২-০ গোলে হারায় জুরিখকে। এদিকে প্রথম খেলায় ওডেন্সের কাছে ১-০ গোলে হারলেও মঙ্গলবার গিওসেপ্পে রসির জোড়া গোলের সুবাদে ফিরতি খেলায় ৩-০ গোলের বড় জয় পেয়েছে ভিলারিয়াল। ফলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পর স্পেনের দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের মূল মঞ্চে দেখা যাবে তাদেরও। দলের পক্ষে অপর গোলটি করেন কার্লোস মারচেনা। ক্রোয়েশিয়ার দল ডায়নামো জাগরেভ প্রথম খেলায় ২-০ গোলে মালমোর কাছে হারলেও দুই খেলা মিলে ৪-৩ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৫৪১ ঘ.