২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের অনুশীলনের টিকেট এক হাজার টাকা

মেসিদের অনুশীলন দেখার জন্য টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেসিদের অনুশীলন দেখার জন্য টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ম্যাচ আয়োজন কমিটির প্রধান আনোয়ারুল হক হেলাল মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান। আর্জেন্টিনা দল কোথায় অনুশীলন করবে তা এখনো ঠিক হয়নি। তবে তারা যে ৪ সেপ্টেম্বর ঢাকায় অনুশীলন করবে, তা ঠিক হয়েছে। ফতুল্লার খান সাহেব এম ওসমান আলী স্টেডিয়ামে আর্জেন্টিনা দল অনুশীলন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর্জেন্টিনার অগ্রবর্তী পরিদর্শক দল ফতুল্লা স্টেডিয়ামের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়ে গেলেও এখনো চুড়ান্তভাবে কোনো কিছু জানায়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাই এখনই এ ব্যাপারে কোনো ঘোষণা দিতে পারছে না। এর আগে বনানীর আর্মি স্টেডিয়াম অথবা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামকে অনুশীলনের মাঠ হিসেবে ব্যবহার করার চিন্তাভাবনা করা হয়েছিল। প্রস্তুত না থাকায় আর্মি ও কমলাপুর স্টেডিয়ামে প্রতিনিধি দলকে নিয়েই যাওয়া হয়নি। আর্মি স্টেডিয়ামের সমস্যা ড্রেসিং রুম নিয়ে। আর ড্রেসিং রুম ছাড়াও মাঠ নিয়ে সমস্যা রয়েছে কমলাপুর স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৪১ ঘ.