২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের খেলা সম্প্রচারে সাড়া মিলছে না

আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রদর্শনী খেলার আর মাত্র ১৩ দিন বাকি। অথচ খেলা সম্প্রচারের জন্য আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলগুলোর কাছ থেকে কোনো সাড়া মিলছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রদর্শনী খেলার আর মাত্র ১৩ দিন বাকি। অথচ খেলা সম্প্রচারের জন্য আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলগুলোর কাছ থেকে কোনো সাড়া মিলছে না। প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন কোনো দল ঢাকার মাঠে খেলবে। কিন্তু আন্তর্জাতিক কোনো টেলিভিশন চ্যানেল খেলা স¤প্রচারের স্বত্ব কিনতে যে এগিয়ে আসছে না, তা স্বীকার করেছেন স্বয়ং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। এ জন্য হতাশা প্রকাশ করে মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, "কোনো টেলভিশন চ্যানেল থেকে আমরা এখনো সাড়া পাইনি। আদৌ মিলবে কি না, তাও নিশ্চিত করে বলতে পারছি না।" প্রথমে ইএসপিএন এবং পরে টেন স্পোর্টস খেলা দেখাবে বলে বাতাসে গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু কোনো চ্যানেলই এখন পর্যন্ত সাড়া দেয়নি। সময় যতো গাড়াচ্ছে বাফুফের চিন্তাও ততো বাড়ছে। বেসরকারী চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন খেলাটি স্থানীয়ভাবে সম্প্রচারের দায়িত্ব পেয়েছে। খেলাটির স্পন্সর দেশের একটি শিল্প গোষ্ঠী বেক্সিমকো। এদিকে টিকেট বিক্রিতেও খুব একটা সাড়া মিলছে না। তাই ৩০-৩৫ কোটি টাকা খরচ তোলা আদৌ সম্ভব কি না, তা নিয়ে দিন দিন চিন্তা বাড়ছে বাফুফের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০১২ ঘ.