২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বারবাতোভকে চায় পিএসজি

দিমিতার বারবাতোভকে চায় প্যারিস সেন্ট জার্মেই। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড সাফ জানিয়ে দিয়েছে, "যত অর্থই দিতে দাও না কেন, বারবাতোভক পাবে না। তিনি বিক্রির জন্য নন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিমিতার বারবাতোভকে চায় প্যারিস সেন্ট জার্মেই। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড সাফ জানিয়ে দিয়েছে, "যত অর্থই দিতে দাও না কেন, বারবাতোভক পাবে না। তিনি বিক্রির জন্য নন।" পিএসজির নতুন মালিক কাতার ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষ এ মাসের শুরুতে রেকর্ড ৪২ মিলিয়ন ইউরো খরচ করে দলে ভিড়িয়েছে পালের্মোর খেলা গড়ার কারিগড় হ্যাভিয়ার পাস্তোরেকে। দল পুনর্গঠন করতে আক্ষরিক অর্থেই তারা হাত বাড়িয়েছে তারকা খেলোয়াড়দের দিকে। একদিকে পিএসজি চায় বরবাতোভকে, অন্যদিকে ম্যান ইউতে ওয়েন রুনির সঙ্গী হিসেবে হ্যাভিয়ার হার্নান্দেজ ও ড্যানিয়েল ওয়েলব্যাক বেশি পছন্দ কোচ স্যার আলেক্স ফার্গুসনের। যোগফল দেখে মনে হতে পারে বারবাতোভের দল ছাড়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু প্রস্তাব পাওয়ার পর ফার্গুসন সাফ না করে দিয়েছেন। নিজের দলেই তিনি দেখতে চান বুলগেরিয়ার আক্রমণভাগের এই খেলোয়াড়কে। টাকার অঙ্ক যাই হোক না কেন, ছাড়বেন না বারবাতোভকে। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেন, "আমি ফোনে ফার্গুসনের সঙ্গে কথা বলেছি। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, বারবাতোভকে নিয়ে তার পরিকল্পনা রয়েছে এবং তিনি বিক্রির জন্য নন।" এদিকে ইংল্যান্ডের একটি পত্রিকা জানিয়েছে, আগামী বছর বারবাতোভের দলবদল ঠেকাতে তাকে ম্যান ইউ ৩০.৭৫ মিলিয়ন পাউন্ড দেয়ার প্রস্তাব দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৪৬ ঘ.