২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পন্সর সঙ্কটে সাফ ক্লাব কাপ

স্পন্সর সঙ্কটে পড়েছে সাফ ক্লাব কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তাই প্রতিযোগিতাটি কবে নাগাদ মাঠে গড়াবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (ডিনিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -স্পন্সর সঙ্কটে পড়েছে সাফ ক্লাব কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তাই প্রতিযোগিতাটি কবে নাগাদ মাঠে গড়াবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সাফ সাভাপতি কাজী সালাউদ্দিন রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাংবাদিকদের বলেন, "সেপ্টেম্বরের মাঝামাঝি সময় প্রতিযোগিতাটি ঢাকায় আয়োজনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু স্পন্সর ঠিক না হওয়ায় প্রতিযোগিতা শুরুর ব্যাপারে আমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না।" তবে তিনি আশা করছেন অচিরেই স্পন্সর ঠিক হয়ে যাবে। বলেন, দুই-তিনটা প্রতিষ্ঠানের সঙ্গে এ ব্যাপারে কথা-বার্তা চলছে। শনিবার রাতে সাফের জরুরি সভা শেষে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন সালাউদ্দিন। সভাটি হয় ১৮-১৯ অগাস্ট। এদিকে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ১-১৫ ডিসেম্বর ভারতেই হচ্ছে। তবে ভেন্যু এখনও ঠিক হয়নি। নয়া দিল্লি অথবা উড়িষ্যায় আয়োজন করা হতে পারে প্রতিযোগিতাটি। তবে উড়িষ্যায় আয়োজন করার সম্ভাবনা বেশি। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, "উড়িষ্যায় বিদ্যুতের কিছুটা সঙ্কট রয়েছে। তা ঠিক হয়ে গেলে সেখানেই আয়োজন হতে পারে।" এদিকে সাফ ফুটবলের স্পন্সর হয়েছে ওয়ার্ল্ড স্পোর্টস গ্র"প (ডাব্লিইএসজি)। এ জন্য প্রতিষ্ঠানটি চার লাখ ডলার দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১৯ ঘ.