২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারকোটি টাকার টিকিট বিক্রি

ঢাকায় অনুষ্ঠেয় আর্জেন্টিনা- নাইজেরিয়া ম্যাচের চারকোটি টাকার টিকিট বিক্রি হয়েছে এখন পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় অনুষ্ঠেয় আর্জেন্টিনা- নাইজেরিয়া ম্যাচের চারকোটি টাকার টিকিট বিক্রি হয়েছে এখন পর্যন্ত। ম্যাচ আয়োজক কমিটির প্রধান ও বাফুফের সদস্য আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, "দিন দিন টিকি বিক্রির সাড়া বাড়ছে। আমরা আশা করি টিকিট থেকেই প্রায় ১৮ কোটি টাকা আয় করতে পারবো।" এদিকে পশ্চিম গ্যালারির টিকিটের দাম ১০ হাজার টাকা, পূর্ব গ্যালারির টিকিটের দাম ৭,৫০০ টাকা ও পশ্চিম গ্যালারির কর্পোরেট টিকিটের দাম ১০,৬০০ টাকা ধরা হয়েছে। আইএফআইসি ব্যাংক গ্যালারির টিকিট বিক্রি করছে। ব্যাংকটির ঢাকার আটটি শাখা থেকে দর্শকরা এ টিকিট কিনতে পারবেন। শাখাগুলো হলো- মতিঝিল, গুলশান, মিরপুর, ইসলামপুর, ধানমন্ডি, কাওরান বাজার, উত্তরা ও বসুন্ধরা শাখা। এছাড়া স্পেশাল এনক্লোজার, স্পেশাল হসপিটালিটি এনক্লোজার, প্রেসিডেন্ট বক্স, হসপিটালিটি বক্স ও ভিআইপি গ্যালারির টিকিট বাফুফের বিক্রি করছে। ২০ হাজার, ৩০ হাজার ও ৫০ হাজার টাকা মূল্যে এসব টিকিট বিক্রি হচ্ছে। বিডিনিউজ যোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/২১২৯ ঘ.