২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদাল ও ফেদেরারের বিদায়

রাফায়েল নাদাল ও রজার ফেদেরার সিনসিনাটি মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। তবে অঘটনের ছোয়া স্পর্শ করেনি অ্যান্ডি মারে ও নোভাক জকোভিচকে। শেষ চারে জায়গা পেয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 03:24 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাফায়েল নাদাল ও রজার ফেদেরার সিনসিনাটি মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। তবে অঘটনের ছোয়া স্পর্শ করেনি অ্যান্ডি মারে ও নোভাক জকোভিচকে। শেষ চারে জায়গা পেয়েছেন তারা। বিশ্বের দুই নম্বর টেনিস খেলোয়াড় নাদালকে ৬-৩, ৬-৪ গেমে সরাসরি সেটে হারিয়ে শুক্রবারের প্রথম অঘটনের জন্ম দেন আমেরিকার মার্ডি ফিশ। পায়ে ও হাতে চোট থাকায় খেলতে এমনিতেই অসুবিধা হচ্ছিল নাদালের। সেন্টার কোর্টে দ্বিতীয় অঘটনের শিকার হন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় রজার ফেদেরার। চেক প্রজাতন্ত্রের টমাস বোর্ডিচের কাছে শেষ দু'বারের লড়াইয়ে হারের পর শুক্রবারের শেষ আটের লড়াইয়েও হারলেন ফেদেরার। প্রথম সেটে অসহায় আত্মসমর্পণ করলেও দ্বিতীয় সেট টাইব্রেকারে নিয়ে যান সুইস রাজা। শেষ অবধি আর পেরে উঠেননি। ৩-৬ এ টাইব্রেকার হেরে তল্পিতল্পাসহ প্রস্থান করতে হয় তাকে। নম্বর ওয়ান নোভাক জকোভিচ অঘটনের পথেই ছিলেন। তবে গেইল মনফিলসের সঙ্গে প্রথম সেট হারলেও ঠিকই খেলা বের করে নেন (৩-৬, ৬-৪ , ৬-৩)। তবে অ্যান্ডি মারে অতকিছুর ধার ধারেননি। প্রতিপক্ষ গিলস সিমন্সকে ৬-৩, ৬-৩ গেমে উড়িয়ে সেমিফাইনালের মঞ্চ প্রস্তুত করেন তিনি। সেমিফাইনালে জকোভিচ লড়বেন বার্ডিচের সঙ্গে। মারের প্রতিপক্ষ ফিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১০০৫ ঘ.