২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফ অপরাজিত চ্যাম্পিয়ন

জাতীয় জুনিয়র দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুল্লাহ আল সাইফ। শেষ পর্বে সাইফ ৪১ চালের মাথায় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ফাহাদ রহমানকে হারান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় জুনিয়র দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুল্লাহ আল সাইফ। শেষ পর্বে সাইফ ৪১ চালের মাথায় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ফাহাদ রহমানকে হারান। নয় খেলায় নয় পয়েন্ট নিয়ে পরপর দু'বার জাতীয় জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন হলেন সাইফ। আর মোহাম্মদ সাগর সাড়ে ৭ পয়েন্ট নিয়ে রানার-আপ হন। তিনি শরীয়তউল্লাহর সঙ্গে ৬১ চালের মাথায় ড্র করেন। সাত পয়েন্ট নিয়ে যৌথভাবে সামসুল আরেফিন ও ইমদাদুল হক তৃতীয় হন। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে যৌথভাবে চতুর্থ হয়েছেন ইকরামুল হক সিয়াম, শরীয়ত উল্লাহ ও অভিক সরকার। ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম হন আট দাবাড়ু। তারা হলেন জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ফাহাদ রহমান, আমেনা খাতুন, অভিজিত মন্ডল, শাহরিয়ার রহমান, আসিফুর রহমান, আহেলী সরকার, মশিয়ার রহমান ও শীমুল ঠাকুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১০ ঘ.