ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাইজেরিয়ার বিপক্ষে ঢাকা প্রীতি ম্যাচে অধিনায়ক হিসেবে লিওনেল মেসিকে বেছে নিয়েছেন আর্জেন্টিনার নতুন কোচ অ্যালেহান্দ্র সাবেলা। আর ২৬ জনের দল থেকে বাদ দিয়েছেন কার্লোস তেভেজকে। খবর ফিফা ডট কম'র।
৬ সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশে আসার আগে কলকাতায় ২ সেপ্টেম্বর দক্ষিণ আমেরিকার আরেক দেশ ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই প্রীতি খেলা দু'টিকে সামনে রেখে এই দল ঘোষণা করা হয়।
২০১১ সালের কোপা আমেরিকায় ব্যর্থ হওয়ায় চাকরি হারিয়েছেন কোচ সার্জিও বাতিস্তা। তার জায়গায় বসেন সাবেলা। কোপায় ব্যর্থতার দ্বিতীয় কোপটা পড়লো তেভেজের ওপর। সামর্থ্যরে ছিটেফোঁটাও মাঠে দেখাতে পারেননি তেভেজ। তারওপর ম্যানচেষ্টার সিটির সঙ্গে মন কষাকষির পর্ব চলছেই। ইস্ট লন্ডনের দলটিতে থাকবেন কি থাকবেন না, এখনও মনস্থির করে উঠতে পারেননি তিনি। তাই তাকে বাইরে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
মেসি ছাড়াও আক্রমণভাগে আছেন গঞ্জালো হিগুইন ও ম্যান সিটির নতুন 'তারকা' সার্জিও অ্যাগুয়েরো। তারকা খেলোয়াড়দের কমবেশি সবাই আছেন দলে।
দল: সার্জিও রোমেরো, এস্তেবান আন্দ্রাদা, মারিয়ানো আন্দুজার, মার্টিন ডেমিকেলিস, ফেদেরিকো ফার্নান্দেজ, নিকোলাস বুর্দিসো, এজেকুয়েল গ্যারে, নিকোলাস ওটামেন্ডি, পাবলো জাবালেতা, ক্রিস্টিয়ান আনসালদি, নিকোলাস পারেজা, মার্কাস রোজো, আঞ্জেল ডি মারিয়া, হাভিয়ের মাসেচেরানো, এভার বানেগা, রিকার্ডো আলভারেজ, ফ্যাবিয়ান রিনাউদো, জোনাস গুতিরেজ, হাভিয়ের পাস্তোরে, লুই গঞ্জালেস, হোসে সোসা, গঞ্জালো হিগুইন, লিওনেল মেসি, এদোয়ার্দো সালভিও, সার্জিও অ্যাগুয়েরো ও লিসান্দ্রো লোপেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮৪০ ঘ.
bdnews24