২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা আরো কাছে সাইফ

জাতীয় জুনিয়র দাবা প্রতিযোগিতায় শিরোপা খুব কাছে দাঁড়িয়ে আছেন সর্বকনিষ্ঠ জাতীয় দাবাড়– আব্দুল্লাহ আল সাইফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ জাতীয় জুনিয়র দাবা প্রতিযোগিতায় শিরোপা খুব কাছে দাঁড়িয়ে আছেন সর্বকনিষ্ঠ জাতীয় দাবাড়– আব্দুল্লাহ আল সাইফ। বৃহস্পতিবার ৩৯ চালের মাথায় অভিজিৎ মন্ডলকে হারান তিনি। এ জয়ের ফলে আট খেলায় ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন তিনি। জুনিয়র রানার-আপ ইকরামুল হক সিয়ামকে হারিয়ে মোহাম্মদ সাগর সাত পয়েন্ট নিয়ে রয়েছেন সাইফের ঠিক পেছনে। আর ৬ পয়েন্ট করে নিয়ে ৭ জন দাবাড়– তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন- শরীয়তউল্লাহ, ইকরামুল হক সিয়াম, ফাহাদ রহমান, শামছুল আরেফিন, অভিক সরকার, মো. ইমদাদুল হক ও মো. আছিফুর রহমান। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে চতুর্থ অবস্থানে আছেন মো. তারেকুজ্জামান। পাঁচ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থ'ানে আছে ১৩ জন দাবাড়–। এরা হলেন রতন, নাবিল, সুলতান, আহেলী, শিমুল, অভিজিৎ, রিপন, মাহিন, আমেনা, রাফসান, জিয়াউর, শাহরিয়ার এবং মশিয়ার। সাড়ে চার পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে মোট ৬ জন। এরা হলেন অয়ন, মঈন, পলাশ, সাগর, অঞ্জন ও মম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/২০৫২ ঘ.