২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালই ফেভারিট: পেপ গার্দিওলা

স্প্যানিশ সুপার কোপা ফাইনালের ফিরতি পর্বের খেলায় রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখলেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 08:31 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্প্যানিশ সুপার কোপা ফাইনালের ফিরতি পর্বের খেলায় রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখলেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। বুধবার সুপার কোপার শিরোপা লড়াইয়ে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রথম পর্বের খেলা ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। এল-ক্লাসিকোর এ ম্যাচের স্বাগতিক দল বার্সা। তবে ন্যু-ক্যাম্পের খেলায় রিয়ালই ফেভারিট বলে মনে করছেন গার্দিওলা। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "প্রথম খেলায় মাদ্রিদ ভালো খেলেছে। এই তিন দিনে কিছু জায়গায় আমরা উন্নতি করেছি। তারপরও মেনে নিচ্ছি, তারাই 'ফেভারিট'।" তিন দিনের ব্যবধানে আবার খেলতে হচ্ছে বলেই পিছিয়ে থাকবে তার দল ; এমনই দাবী গার্দিওলার, "প্রতিটি ম্যাচই নতুন এক গল্পের মতো। যদি ফিরতি ফাইনাল দুই সপ্তাহ পরে হতো তাহলে হয়তো প্রেক্ষাপট ভিন্ন হতো। প্রথম পর্বে ভালো খেলার রেশ থাকায় তারাই মানসিকভাবে এগিয়ে। সুপারকোপা জিততে হলে তাই স্যান্তিয়াগো বার্নেব্যুর (রিয়ালের মাঠ) চেয়ে অনেক বেশি গুছিয়ে খেলতে হবে।" খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাত তিনটায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৪২৪ ঘ.