২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের পর মারাদোনাকেও আনতে চায় বাফুফে

আর্জেন্টিনা - নাইজেরিয়া ম্যাচের পর, আরেকটি একটি চমক দিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) । এবার তাদের পরিকল্পনা, আর্জেন্টাইন ফুটবল জাদুকর দিয়েগো মারাদোনাকে ঢাকায় আনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা - নাইজেরিয়া ম্যাচের পর, আরেকটি একটি চমক দিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) । এবার তাদের পরিকল্পনা, আর্জেন্টাইন ফুটবল জাদুকর দিয়েগো মারাদোনাকে ঢাকায় আনার। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, "এই আর্জেন্টাইন কিংবদন্তীকে যে করেই হোক, আমি ঢাকায় এনেই ছাড়বো। এটা আমার স্বপ্ন।" "তবেই এখনই নয়। ভালোয়-ভালোয়, আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচটি শেষ হোক। তারপরই আমি ম্যারাডোনাকে আনার পরিকল্পনা নিয়ে মাঠে নামবো, " যোগ করেন তিনি। সালাউদ্দিন জানান, "মারাদোনাকে ঢাকায় আনার পরিকল্পনা আমার বহুদিনের। জানিনা সফল হবো কিনা। তবে আমি দৃঢ় প্রতিজ্ঞ।" "এ ফুটবল ইশ্বর যখন কলকতায় এসেছিলেন, আমি তখন দেখতে গিয়েছিলাম। এর পর থেকে স্বপ্নের বীজ বুনতে থাকি - মারাদোনাকে দেখবো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।" এদিকে বাফুফের সব কার্যক্রম এখন চলছে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচ ঘিরে। সব ঠিক থাকলে আগামী ৬ সেপ্টম্বর এই দুই দলের তারকা খেলোয়াড়দের বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখতে পাবে ঢাকা বাসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২০১০