২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটার বার্তায় ফ্যাব্রেগাসকে স্বাগতম

টুইটার বার্তায় সেস ফ্যাব্রেগাসকে স্বাগত জানিয়েছেন বার্সেলোনা খেলোয়াড়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টুইটার বার্তায় সেস ফ্যাব্রেগাসকে স্বাগত জানিয়েছেন বার্সেলোনা খেলোয়াড়রা। দীর্ঘদিন ধরেই ফ্যাব্রেগাসের আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যোগ দেয়ার কথা চলছে। সম্ভবত শনিবারেই বিষয়টির ইতি ঘটতে যাচ্ছে। শনিবারের টুইটার বার্তায় কালোর্স পুয়েল, জেরার্ড পিকে ও বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেস আর্সেনাল অধিনায়ক ফ্যাব্রেগাসকে প্রশংসায় ভাসিয়েছেন। তাদের বার্তা অনুসারে, বার্সায় যোগ দেয়ার চুক্তিপত্রে শনিবারেই সই করবেন স্পেনের জাতীয় দলের খেলোয়াড় ফ্যাব্রিগাস। পিকে লিখেছেন,"আজ দারুণ এক দিন।" ভিক্টর ভালদেস আরো এক ধাপ এগিয়ে, "ফ্যাব্রেগাসের বিষয়টি আর কয়েক ঘন্টার মধ্যেই নিষ্পত্তি হবে।" তবে কোনো সাত-পাঁচে না গিয়ে সামাজিক যোগাযোগ সাইটটির মাধ্যমে আসল কথাটি লিখেছেন কালোর্স পুয়েল, "সে (ফ্যাব্রেগাস) আমাদের এখানেই আসছে।" এরপর ফ্যাব্রেগাসকে উদ্দেশ্য করে পুয়েল 'টুইট' করেন, "ঘরে স্বাগতম!! তোমাকে পেয়ে আমরা খুশি।" সেস ফ্যাব্রেগাস মূলত বার্সার যুব প্রকল্পের খেলোয়াড় ছিলেন। ২০০৩ সালে বার্সা ছেড়ে আর্সেনালের যুব দলে যোগ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৪৩০ ঘ.