২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিবেরি'তে চোখ জুভেন্টাসের

মধ্যমাঠের একজন খেলোয়াড়ের খোঁজে হন্যে হয়ে থাকা জুভেন্টাসের চোখ পড়েছে বায়ার্ন মিউনিখের ফ্রাঙ্ক রিবেরির ওপর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 09:13 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মধ্যমাঠের একজন খেলোয়াড়ের খোঁজে হন্যে হয়ে থাকা জুভেন্টাসের চোখ পড়েছে বায়ার্ন মিউনিখের ফ্রাঙ্ক রিবেরির ওপর। অতীতের সুদিন ফিরিয়ে আনতে জুভেন্টাসকে ঢেলে সাজাতে চাইছেন কোচ অ্যান্তোনিয়ো কন্তে। তারই প্রেক্ষিতে, মধ্যমাঠকে আরো শক্তিশালী করতে উঁচু মানের একজন খেলোয়াড় খুঁজছেন তিনি। শোনা যাচ্ছিল, ফিওরেন্তিনার হুয়ান ম্যানুয়েল ভারগেস অথবা শালকে ০৪ এর জেফারসন ফারফার আছে তার পছন্দের তালিকায়। তবে ইতালির স্কাই স্পোটর্স বলছে, দলবদলের একেবারে অন্তিম মুহূর্তে কন্তের পছন্দের তালিকায় যোগ হয়েছে ফ্রাঙ্ক রিবেরির নাম। চোট কাটিয়ে মাত্রই জার্মানির বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে মাঠে নেমেছেন রিবেরি। ২০১৫ সাল পর্যন্ত জার্মানির দলটির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। গত বছর যাচ্ছে-তাই ফুটবল খেলা বায়ার্নের চলতি মৌসুমের শুরুটাও হয়েছে হার দিয়ে। সহসা রিবেবির মতো 'উইঙ্গার'কে হারতে চাইবে না তারা। তারপরও দলবদলে শেষ বলে কিছু নেই। শেষ দিনে রিবেবি তুরিনের দলটির সম্পত্তি পরিণত হলে অবাক হওয়ার কিছু থাকবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৫০৭ ঘ.