২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে খেলার স্বপ্ন দেখছেন গানসো

রিয়াল মাদ্রিদে খেলতে পারলে জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হবে বলে জানালেন ব্রাজিল ও স্যান্তোসের খেলোয়াড় গানসো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 08:23 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদে খেলতে পারলে জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হবে বলে জানালেন ব্রাজিল ও স্যান্তোসের খেলোয়াড় গানসো। মার্কাকে দেয়া সাক্ষাৎকারে তিনি রিয়ালকে সবচেয়ে পছন্দের দল হিসেবেও অভিহিত করেন। গানসোর ক্লাব সতীর্থ নেইমারকে নিয়ে দলবদলের শুরু থেকেই টানাটানি করছে স্পেনের দল রিয়াল মাদ্রিদ। যদিও নেইমারের মতে, বিশ্বের সেরা দলটির নাম রিয়ালের চিরশত্র" বার্সেলোনা। তবে গানসোর চোখে রিয়ালই সেরা দল। মার্কাকে তিনি বলেন,"মাদ্রিদের (রিয়াল) হয়ে কোনো একদিন মাঠে নামতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে। এটাই আমার প্রিয় দল।" সতীর্থ নেইমার রিয়ালে যোগ দিলে তার ফুটবল ছন্দে স্পেনের দলটি বিশ্ব কাঁপিয়ে দেবে বলে গানসোর বিশ্বাস। গানসো বলেন,"পুরো বার্নেব্যুকে (রিয়ালের মাঠের নাম) বিমোহিত করার ক্ষমতা নেইমারের আছে। সে পাগল নয়, মানুষ হিসেবে খুবই ভালো এবং খুবই পেশাদার। এক কথায় নেইমার হলো 'তারকা।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৩৩১ ঘ.