ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রজার্স কাপের দ্বিতীয় পর্ব থেকেই বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাজ্যের অ্যান্ডি মারে।
র্যাঙ্কিংয়ের ৩৫ নম্বর খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের কাছে ৬-৩ ও ৬-১ গেমে হেরে যান তিনি।
২০০৯ সালে মন্ট্রিল ও গত বছর টরেন্টোতে রজার্স কাপ জেতেন র্যাঙ্কিংয়ের ৪ নম্বর খেলোয়াড় মারে।
মূলত অ্যান্ডারসনের শক্তি ও গতিময় 'সার্ভ'র সামনে অসহায় হয়ে পড়েন মারে।
খেলা শেষে সেই কথা স্বীকারও করেন মারে, "তার দ্রুত গতির সার্ভগুলো ছিল সত্যিই ভয়ঙ্কর। তা ফেরানো ছিল আক্ষরিক অর্থেই কঠিন। এছাড়া আজ (মঙ্গলবার) কোনো কিছুই আমার পক্ষে যাচ্ছিলো না।"
মঙ্গলবার কোর্টে নামার কথা ছিলো শীর্ষ খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচেরও। তবে বৃষ্টির কারণে খেলটি স্থগিত করা হয়।
বুধবার কোর্টে নামার কথা রয়েছে জকোভিচ ছাড়াও রাফায়াল নাদাল ও রজার ফেদেরারের।
গত বছর ফেদেরারকে হারিয়ে রজার্স কাপ জেতেন মারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬১৬ ঘ.
bdnews24