২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে সাত বছরের বালক

আর্জেন্টিনার সাত বছরের বালক লিওনেল অ্যাঙ্গেল কইরা রিয়াল মাদ্রিদের 'চিলড্রেন' দলে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনার সাত বছরের বালক লিওনেল অ্যাঙ্গেল কইরা রিয়াল মাদ্রিদের 'চিলড্রেন' দলে যোগ দিয়েছেন। সোমবার রিয়ালের মুখপাত্র হুয়ান তাপিয়াদোর কইরা'র রিয়ালে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "কইরা সেপ্টেম্বরের ৬ তারিখ 'চিলড্রেন' দলের হয়ে অনুশীলন শুরু করবেন।" লিওনেল অ্যাঙ্গেল কইরা গত তিন বছর ধরে স্পেনে বসবাস করছেন। বার্সেলোনার লিওনেল মেসি তার 'আইডল'। রিয়ালের মূল দলে খেলার স্বপ্নও দেখেন তিনি। গত সপ্তাহে আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলে'কে কইরা এসব কথা বলেন। কইরার বাবা মিগুয়েল মাদ্রিদের শহরের ছোটখাট একটি ফুটবল দলের কোচের দায়িত্বে রয়েছেন। স্পেনের পত্রিকা এবিসিকে তিনি জানান, কইরার সঙ্গে রিয়ালের এক বছরের বছরের চুক্তি হয়েছে যা বাড়তে পারে। তবে রিয়াল থেকে তার ছেলে কোনো ভাতা পাবে না। রিয়াল ছাড়াও মাদ্রিদের আরেক দল আতলেটিকো কইরাকে দলে নিতে চেয়েছিল। কিন্তু, কইরার ইচ্ছেতেই রিয়াল মাদ্রিদে তাকে পাঠিয়েছেন বলে জানান মিগুয়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৬২৭ ঘ.