ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যে খেলার টিকেট বিক্রি শুরু হয়েছে।
আইএফআইসি ব্যাংকের মাধ্যমে এই টিকেট বিক্রি করা হচ্ছে। খেলা হবে ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে) ও আইএফআইসি ব্যাংকের মধ্যে এ ব্যাপারে একটি চুক্তি সই হয়। এতে সই করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।
আএফআইসি ব্যাংক শুধুমাত্র গ্যালারির টিকেট বিক্রি করবে। পশ্চিম গ্যালারির টিকেটের দাম ১০ হাজার টাকা, পূর্ব গ্যালারির টিকেটের দাম ৭,৫০০ ও পশ্চিম গ্যালারির কর্পোরেট টিকেটের দাম ১০,৬০০ টাকা।
ব্যাংকের ঢাকার আটটি শাখায় টিকেট পাওয়া যাবে। শাখাগুলো হলো মতিঝিল, গুলশান, মিরপুর, ইসলামপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, উত্তরা ও বসুন্ধরা।
এছাড়া স্পেশাল এনক্লোজার, স্পেশাল হসপিটালিটি এনক্লোজার, প্রেসিডেন্ট বক্স, হসপিটালিটি বক্স ও ভিআইপি গ্যালারির টিকেট কিনতে চাইলে দর্শকদের বাফুফের শরণাপন্ন হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিএ/টিআর/২০১৮ ঘ.
bdnews24