ঢাকা, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে শেষ তিন দল হিসেবে শেষ ষোলতে জায়গা করে নিয়েছে ইকুয়েডর, কোস্টারিকা ও গুয়েতেমালা।
ইকুয়েডরের কাছে ৩-০ গোলে হেরেও শেষ ষোলতে উঠেছে কোস্টারিকা। তৃতীয় সেরা চার দলের মধ্যে থাকায় হারার পরও নকআউট পর্বে উঠতে অসুবিধা হয়নি দলটির। আর গ্র"প সি থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলতে জায়গা পেল ইকুয়েডর।
গ্র"প সি'র অন্য খেলায় অস্ট্রেলিয়াকে ৫-১ গোলে হারায় স্পেন।
গ্র"প ডি'তে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় হয়ে শেষ ষোলতে উঠেছে গুয়েতেমালা। একই গ্র"পের অপর খেলায় সৌদি আরবকে ২-০ গোলে হারিয়েছে নাইজেরিয়া। নাইজেরিয়া রয়েছে গ্র"পের শীর্ষে। আর সৌদি আরব আছে দলটির ঠিক পেছনেই।
ছয়টি গ্র"পের শীর্ষ ও দ্বিতীয় দল নিয়মানুযায়ী শেষ ষোলতে উঠেছে। আর তৃতীয় সেরা চার দল তাদের পেছনে হেঁটেছে।
শেষ ষোলর লড়াই হবে মঙ্গল ও বুধবার। ক্যামেরুন খেলবে মেক্সিকোর বিপক্ষে। পর্তুগালের প্রতিপক্ষ গুয়েতেমালা। স্বাগতিক কলম্বিয়ার প্রতিপক্ষ কোস্টারিকা। আর্জেন্টিনা লড়বে মিসরের সঙ্গে।
ইংল্যান্ডের সঙ্গে খেলবে নাইজেরিয়া। দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে স্পেন। ব্রাজিল খেলবে সৌদি আরবের বিপক্ষে। আর ইকুয়েডরের প্রতিপক্ষ ফ্রান্স।
সবাই মনে করছে কাপ জিততে পারে স্পেন, নাইজেরিয়া, ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে কোনো একটি দল। অবশ্য স্বাগতিক হিসেবে কলম্বিয়াও শিরোপার অন্যতম দাবিদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬৪৯ ঘ.
bdnews24