২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ষোলতে পর্তুগাল, ক্যামেরুন, ফ্রান্স ও দ. কোরিয়া

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠেছে পর্তুগাল, ক্যামেরুন, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম) - অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠেছে পর্তুগাল, ক্যামেরুন, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার বি গ্র"পে নিজেদের শেষ খেলায় পর্তুগাল ১-০ গোলে হারায় নিউজিল্যান্ডকে। খেলার ৩১ মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও রুই। এই গ্র"পের অন্য খেলায় ক্যামেরুন একই ব্যবধানে হারায় উরুগুয়েকে। তিন খেলায় ৭ পয়েন্ট নিয়ে বি গ্র"পের শীর্ষে রয়েছে পর্তুগাল। সমান খেলায় ক্যামেরুনের পয়েন্ট ৪। একই দিন এ গ্র"পে নিজেদের শেষ খেলায় ফ্রান্স ২-০ গোলে হারায় দশজনের মালিকে। ফ্রন্সের পক্ষে ৭০ মিনিটে বাকামবু ও ৭৭ মিনিটে লাকাজেত্তি গোল দু'টি করেন। এই জয়ের ফলে তিন খেলায় ৬ পয়েন্ট নিয়ে গ্র"পের দ্বিতীয় দল হিসেবে শেষ ১৬ তে জায়গা করে নেয় ফ্রান্স। গ্র"পের অন্য খেলায় কলম্বিয়া ১-০ গোলে হারায় দক্ষিণ কোরিয়াকে। তিন খেলায় দলটির পয়েন্ট ৯। আর হেরে গিয়েও দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া। যদিও তিন খেলার মধ্যে দলটি জয়ের দেখা পেয়েছে একটি। হেরেছে দু'টিতে। এছাড়া দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া, স্পেন, নাইজেরিয়া, সৌদি আরব, ব্রাজিল, মিশর, আর্জেন্টিনা, মেক্সিকো ও ইংল্যান্ড। বিশ্বকাপে অংশ নেয়া ২৪টি দলকে ছয়টি গ্র"পে ভাগ করা হয়। প্রত্যেক গ্র"প থেকে শীর্ষ দুই দল খেলার সুযোগ পাবে নকআউট পর্বে। আর গ্র"পের তৃতীয় দলগুলোর মধ্যে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা ৪টি দল নকআউট পর্ব খেলতে পাবে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৩৫ ঘ.