২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ থেকে শেষ আটে ব্রাজিল ও আর্জেন্টিনা

গ্র"পের শীর্ষে থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ আটে উঠলো দুই 'ফেভারিট' ব্রাজিল ও আর্জেন্টিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্র"পের শীর্ষে থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ আটে উঠলো দুই 'ফেভারিট' ব্রাজিল ও আর্জেন্টিনা। পানামাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শেষ আটের মঞ্চ পৌঁছেছে ই গ্র"পের দল ব্রাজিল। সেখানে তাদের প্রতিপক্ষ হবে নাইজেরিয়া অথবা সৌদি আরব। তবে শেষ আটে এফ গ্র"পের দল আর্জেন্টিনার প্রতিপক্ষ নিয়ে কোনো সংশয় নেই। তারা খেলবে মিসরের বিপক্ষে। উত্তর কোরিয়াকে বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় দিয়েই শেষ আটে উঠলো মারাদোনার দেশ। এদিকে ইংল্যান্ড পড়েছে বিপাকে। গ্র"প পর্বের শেষ খেলায় মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। এই ড্রয়ের ফলে চার পয়েন্ট নিয়ে গ্র"পের দ্বিতীয় স্থান থেকে শেষ আটে উঠেছে মেক্সিকো। আর গ্র"প পর্যায়ের তিন ম্যাচের প্রতিটিতে ড্র করে তিন খেলায় তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচেই গোলশূন্য ড্র করেছে তারা। নিয়ম অনুযায়ী, পাঁচটি গ্র"পের মধ্যে সেরা চার তৃতীয় স্থান অধিকারী দলগুলো শেষ আটে পৌঁছবে। কোনো গোল না থাকায় ইংল্যান্ডের জন্য গ্র"প-পর্ব পার হয়ে হওয়া বেশ অনিশ্চিত হয়ে পড়লো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৯৪৪ ঘ.