ঢাকা, অগাস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএস রোমা থেকে গত শনিবার জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন মিরকো ভুচিনিচ। কোচ অ্যান্তনিয়ো কন্তের অধীনে তুরিনের দলটির যেকোনো 'পজিশন' এ খেলতে প্রস্তুত আছেন তিনি।
এমনিতে গোল দেয়াই ভুচিনিচের প্রধান কাজ। আক্রমণভাগের মূল জায়গাতেই মূলত খেলে থাকেন তিনি। রোমার হয়ে ২০০৫ থেকে ২০১১ সাল, পাঁচ মৌসুমে কাঁটায় কাঁটায় খেলা ২০০ ম্যাচে করা ৬৩ গোল তার প্রতিভার সাক্ষর বহন করছে।
নতুন ক্লাবে আক্রমণভাগে 'নেতৃত্ব' দেয়ার চেয়ে বরং জার্সি গায়ে মাঠে নামাই গুরুত্বপূর্ণ ঠেকছে তার কাছে। জুভেন্টাসের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে ভুচিনিচ বলেন, "আমি মূল স্ট্রাইকার হিসেবে খেলে থাকি। মূল স্ট্রাইকারের সহকারী হিসেবে খেলতেও আপত্তি নেই। উইঙ্গার হিসেবেও খেলতে পারি আমি। আমার শুধু মাঠে নামার একটা সুযোগ চাই। যদি কন্তে (জুভেন্টাস কোচ) মনে করেন আমি অন্য কোনো জায়গায় খেলার উপযুক্ত, নিজের সেরাটা উজার করে সেখানে খেলতেও আমি প্রস্তুত।"
জুভেন্টাসে যোগ দেয়ার দিন দিন তিনেক পরেও উচ্ছ্বাস পর্ব কাটেনি ভুচিনিচের। তবে মাঝে মাঝে রোমার পাঁচ বছরের স্মৃতি কাদিয়ে যায় তাকে। সেই স্মৃতি ভুলে এখন নতুন করে সব শুরু করতে চা সার্বিয়ার জাতীয় দলের এ খেলোয়াড়।
তিনি বলেন,"জুভেন্টাসের হয়ে খেলকে নামবো, ভাবতেই উত্তেজনাবোধ করছি। রোমার স্থান আমার হৃদয়ে ছিল। সে গল্পের অবশ্য পরিসমাপ্তি ঘটেছে। জুভেন্টাসে আসতে পেরে আমি আনন্দিত।"
জুভেন্টাসের জার্সি গায়ে ১৫ মিলিয়ন ইউরো মূল্যের ভুচিনিচের অভিষেক হতে পারে ২৮ অগাস্ট। ওই দিন উদিনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে সেরি আর নতুন মৌসুম শুরু করবে জুভেন্টাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২২০২ ঘ.
bdnews24